মুনাফালোভী সিন্ডিকেটের রোষানলে পড়ে অক্সিজেন-ফটিকছড়ি সড়কে চলাচল করা যাত্রীবান্ধব বাস সার্ভিস ‘চট্টলা চাকা’ বন্ধের খবর দৈনিক পূর্বকোণে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জনপ্রিয় এই পরিবহন সার্ভিসটি দ্রুত চালু ও বন্ধের পেছনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা। শুধু তাই নয়, দ্রুত শীতাতপ নিয়ন্ত্রিত এই পরিবহন সার্ভিসটি সড়কে না ফেরালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সোমবার (৯ ডিসেম্বর) “জনপ্রিয়তাই কি কাল হলো ‘চট্টলা চাকা’র” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে দেশসেরা […]