চট্টগ্রামের রাউজানে ওমান প্রবাসীর বাড়ি পোড়ানোর মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন মুহাম্মদ আজিজুল হক (৫৫) নামে এক বিএনপি নেতা। রবিবার (২৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার লয়েল রোডস্থ একটি ব্যাংক কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একইদিন বিকেলে রাউজান থানায় তাকে হস্তান্তর করা হলে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। দলীয় সূত্র জানায়, আজিজুল হক ডাবুয়া ইউনিয়ন বিএনপি নেতা এবং সাবেক যুবদল নেতা ছিলেন। তিনি ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা গ্রামের বাসিন্দা। প্রবাসীর করা মামলার এজাহারে উল্লেখ […]