তিন সহোদর-সবুজ, সাইফুল ও ফাহিম। তিনজনের বিরুদ্ধেই নগরের পাঁচলাইশ ও বায়েজিদ থানায় একাধিক মামলা রয়েছে। এলাকায় চাঁদাবাজি, কথায় কথায় মানুষকে মারধর, কুপিয়ে আহত করা যেন তাদের নিত্যদিনের কাজ। তাদের অত্যাচারে জনতা থেকে পুলিশ সবাই অতিষ্ঠ। সর্বশেষ গত ১২ অক্টোবর সাইফুলের অনুসারীরা বায়েজিদের শান্তিনগরে ঝন্টু ও কাশেম গ্রুপের সঙ্গে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় অনুসারীদের নিয়ে হামলা করে এক পুলিশ সদস্যকে আহত ও পুলিশের গাড়ি ভাঙচুর করেন সাইফুলের লোকজন। এ ঘটনায় বায়েজিদ থানায় দায়ের হওয়া মামলায় সবুজ-সাইফুলকে […]