নগরীর ভোজনরসিক মানুষের খাবারের তালিকায় বনফুলের হালিম একটি বিশেষ জায়গা দখল করে আছে। এই হালিম না হলে রোজার ইফতারে যেন অপূর্ণতা থেকে যায়। রান্নার কলাকৌশল ও বৈচিত্র্যময় নামের কারণে বনফুলের হালিম এখন বেশ প্রসিদ্ধ। নগরীতে বিভিন্ন আউটলেটের পাশাপাশি চৌমুহনীতে অবস্থিত বনফুলের হালিম কিনতে প্রতিদিন ভিড় করছেন ক্রেতারা। এটি দামেও নাগালের মধ্যেই। বিক্রয়কর্মীরা জানান, ইফতারে সাধারণত পেঁয়াজু, বেগুনির মতো খাবারের কদর বেশি থাকে। পাশাপাশি বিভিন্ন রকমের ফলের রস, জুস, মিষ্টিজাতীয় খাবার থাকে। তবে এবার এ মেন্যুতে পরিবর্তন হচ্ছে। এখন মাংসজাতীয় […]