চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাস, মিনিবাস, হিউম্যান হুলার পরিবহন মালিক সংগঠনের নবগঠিত চট্টগ্রাম নগর মেট্রো সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী। সোমবার সকালে নগরীর টাইগারপাসের চসিক কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ চসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নগরীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন নবগঠিত সংগঠনটিকে […]