চট্টগ্রাম বন্দরের এনসিটি ডেলিভারি পয়েন্টে নিয়ম বহির্ভূতভাবে কন্টেইনার কিপডাউন এবং আমদানি করা পণ্য পাচারচেষ্টার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বন্দরের নিরাপত্তা বিভাগ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে তাদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) রাত আনুমানিক ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। জানা যায়, এনসিটি ডেলিভারি পয়েন্টে একটি এসাইনমেন্ট বহির্ভূত কন্টেইনার সীলবিহীন অবস্থায় রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ও এনএসআই ‘র সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন। তল্লাশির এক পর্যায়ে কন্টেইনারের পাশে […]