নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমদানি-রপ্তানিতে গড়ে ৩০ শতাংশ ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর। আন্তঃমন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করেই এ ট্যারিফ বাড়ানো হয়েছে। তিনি বলেন, ‘১৯৮৬ সালের পর এবারই প্রথম ট্যারিফ বাড়ানো হয়। এতে রাজস্ব আয় বাড়বে, তবে আমদানি-রপ্তানিতে খরচ বাড়বে ব্যবসায়ীদের।’ শুক্রবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে ট্যারিফ বাড়ানোর এ কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, ‘সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরো বাড়াতে চায়। এ বন্দরকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে হলে বিদেশি অপারেটরকে […]