চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার একটি বহুতল ভবন থেকে রাজস্ব ফাঁকির অভিযোগে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ এক ভিওআইপি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার মিজান খাঁন (৩১) সন্দ্বীপের আমানউল্লাহ আকবর হাট এলাকার জামশেদ খানের ছেলে। মঙ্গলবার (১ জুলাই) রাত ১০টায় নগরীর হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকের একটি বাসায় অবৈধভাবে ভিওআইপি সরঞ্জমাদি হেফাজতে রেখে ব্যবসা চালানোর অভিযোগ পেয়ে এনটিএমসির কর্তৃক কারিগরী সহায়তা এবং বিটিআরসির […]