চট্টগ্রাম সোমবার, ২০ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

ফটিকছড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

ফটিকছড়ি সংবাদদাতা

১৯ জুলাই, ২০২৬ | ৫:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ধানি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

 

নিহত দুই কৃষক হলেন-ভূজপুর ইউনিয়নের মিরেরকিল গ্রামের কারিগর পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ হাশেম (৫০) এবং একই এলাকার পশ্চিম পাড়ার মৃত মাহবুল আলমের ছেলে মোহাম্মদ ইউনুস (৩৫)। 

আজ রবিবার ( ১৯ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে পাইন্দং ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিদ্যুতের সঞ্চালন লাইনের তার আগে থেকেই জমিতে পড়েছিল। নিহত দুই কৃষক জমিতে চাষ করতে গিয়ে নিজের অজান্তে ওই সঞ্চালন তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট