চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বায়েজিদে নিয়ন্ত্রণহারা রড বোঝাই ট্রাক

লোহার রড পেটে ঢুকে নিরাপত্তাকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৬ | ১০:১৩ অপরাহ্ণ

ট্রাকে বোঝাই করা রডের আঘাতে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ বিকেল আনুমানিক পাঁচটার সময় এ ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান (৬১) নোয়াখালী সদর এলাকার ২৫ নং কাশিপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে।

 

পাঁচলাইশ থানার পরিদর্শক জাহেদুল ইসলাম জানান, নিহত আবদুল মান্নান কসমোপলিটন এলাকায় একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিল। বিকেল আনুমানিক পাঁচটার সময় একটি রড বোঝাই ট্রাক কসমোপলিটন এলাকার ঢালু সড়ক বেয়ে উঠছিল। ট্রাকের পেছনে বাইরের অংশে একাধিক রড বের করা ছিল। এক পর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে নেমে গেলে সড়কের পাশে থাকা মান্নানের শরীরে লোহার রড ঢুকে যায়। স্থানীয় লোকজন আহত মান্নানকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

 

ওসি বলেন, নিহত মান্নানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাত পৌনে দশটার সময় নিহতের স্বজনরা নোয়াখালী থেকে এসেছেন। প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার পর মান্নানের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট