কক্সবাজারের রামুতে দুই হাজার ইয়াবাসহ ফাতেমা (২৪) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার (১৪ মে) মেরিনড্রাইভ সড়কের রেজুখাল বিজিবি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ফাতেমা টেকনাফের শালবাগান ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুরুল আলমের মেয়ে।
বিজিবি জানায়, কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে দুই হাজার ইয়াবা জব্দ করা হয়। অটোরিকশাযাত্রী ফাতেমা ইয়াবাগুলো শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রেখেছিল। এ সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূর্বকোণ/সিজান/এএইচ
















