চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

হরমুজ প্রণালি পেরোল চীনের ৪০ লাখ ব্যারেল তেলবাহী ২ সুপারট্যাংকার

অনলাইন ডেস্ক

২০ মে, ২০২৬ | ৮:৪৬ অপরাহ্ণ

৪০ লাখ ব্যারেল জ্বালানি তেল নিয়ে উত্তেজনাপূর্ণ ও অবরুদ্ধ হরমুজ প্রণালি পেরিয়েছে চীনের দুটি সুপারট্যাংকার।

 

 

জাহাজ চলাচল-সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান এলএসইজি এবং কেপলারের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, চীনা সুপারট্যাংকারের একটির নাম ইউয়ান গুই ইয়াং। অন্যটি ওশান লিলি। হরমুজ প্রণালি নিয়ে ইরানের যৌথ পরিকল্পনার দাবির পর বিপাকে ওমান।

 

 

আজ বুধবার (২০ মে) জ্বালানি তেলবাহী এ দুটি জাহাজ বহুল আলোচিত হরমুজ প্রণালি পার হয়েছে।

 

জানা গেছে, ইউয়ান গুই ইয়াং নামের ট্যাংকারটিতে ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল রয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ট্যাংকারটিতে জ্বালানি তেল বোঝাই করা হয়েছিল। এর পরদিন (২৮ ফেব্রুয়ারি) ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

 

ওশান লিলিতেও ২০ লাখ ব্যারেল তেল রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে কিংবা মার্চের শুরুতে জাহাজটিতে তেল ভরা হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পরপরই প্রতিবেশী দেশগুলোয় থাকা বিভিন্ন মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরান। বন্ধ করে দেওয়া হয় বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। এর ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল রপ্তানি ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। আটকা পড়ে জ্বালানি তেলবাহী বহু নৌযান। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও বেড়ে যায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট