চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

চট্টগ্রামের ডিসি হিলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৬ | ৯:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা রাস্তায় মিছিল করেছে। আজ বুধবার সকালে নগরের ডিসি হিল এলাকায় এই মিছিল করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। মিছিলের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ৩০ জনের একটি দল নগরের ডিসি হিলের সামনে থেকে একটি মিছিল নিয়ে আসছে। ওই সময় তাঁরা নানা স্লোগান দেন। মিছিলের সামনে একটি ব্যানারও ছিল। মিছিল কিছুদূর যাওয়ার পর সড়কের পাশে পথসভায় বক্তব্যও দেওয়া হয়।

এই বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, মিছিলের বিষয়টি পুলিশ যাচাই–বাছাই করছে। জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের দ্রুত আটক করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট