পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শুক্রবার (২২ মে) ঢাকার কমলাপুর স্টেশনের ম্যানেজার কবির হোসেন গণমাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ঈদ ঘিরে মানুষ বাড়ি যাচ্ছেন। সকাল থেকে ১১টি আন্তঃনগর ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।
টিকিট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারবেন না জানিয়ে কবির হোসেন বলেন, ‘ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
যাত্রীদের অনুরোধে সর্বনিম্ন শ্রেণি ক্যাটাগরিতে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রায় ৪৫ হাজারের মতো সিটের টিকিট আমরা দিচ্ছি। এর সঙ্গে স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে প্রায় ৭০ হাজার টিকিট দেওয়া হবে।
পূর্বকোণ/রাকিব
















