চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বাবা নিহত
নিহতের ছেলে আটক মিনারুল ইসলাম নিহতের ছেলে আটক মিনারুল ইসলাম

মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বাবা নিহত

চকরিয়া প্রতিনিধি 

২২ মে, ২০২৬ | ৬:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের চাকরিয়ায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে ৬৫ বছরের বৃদ্ধ পিতা খলিলুর রহমান নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) বেলা দুইটার দিকে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মৌলভীরকুম এলাকার মৃত নুর ছমদের ছেলে, পেশায় একজন ব্যবসায়ী।

পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মাদকাসক্ত ছেলে মিনারুল ইসলাম তার বাবা খলিলুর রহমানকে কুপিয়ে পুরো শরীর ক্ষতবিক্ষত করে। এ সময় দা’য়ের কোপে বৃদ্ধ খলিলুর রহমানের শরীর থেকে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে খলিলকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ খলিলুর রহমানের মৃতদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন জায়গায় দা’য়ের কোপ পাওয়া গেছে। বাম হতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে মিনারুল ইসলামকে আটক করা হয়েছে।’ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট