চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রাউজানে আগুনে পুড়েছে ৫ বসতঘর, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাউজানে আগুনে পুড়েছে ৫ বসতঘর, ১৫ লাখ টাকার ক্ষতি

রাউজান সংবাদদাতা

২২ মে, ২০২৬ | ৬:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়েছে ৫ বসতঘর। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন জয় দে (১৯) নামের এক যুবক। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- প্রদীপ কুমার দে, সুদীপ দে, ভঙ্কেশ্বর দে, ত্রিদীপ দে, টংকেশ্বর দে।

 

শুক্রবার (২২ মে) দুপুর ৩টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের ঠাকুর চান মহাজনের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সুপন বিশ্বাস বলেন, শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে  টিনের ঘরগুলোতে। এতে ৫টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে পাশের ৫টি ঘরও ক্ষতিগ্রস্ত হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন রাউজান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফিন্সের স্টেশন কর্মকর্তা শামছুল আলম। তিনি বলেন, ফায়ার সার্ভিস টিম দ্রুত যাওয়ার কারণে পাশের অন্যান্য ঘরগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট