পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের একটি কার্যালয়ের তালা খুলে দেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার চাকলাহাট বাজারে উপজেলা বিএনপি’র সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান (বুলেট) কার্যালয়ের সামনে বক্তব্য দিচ্ছেন। তার পাশে উপস্থিত ছিলেন আবু দাউদ প্রধানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সাবেক ছাত্রলীগ নেতারা । কামরুজ্জামান বক্তব্যে কার্যালয় তালামুক্ত করায় বিএনপি নেতার প্রতি কৃতজ্ঞতা জানান। তবে […]