ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় আকস্মিক পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) সকালে এই পরিদর্শনকালে তিনি থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান। মন্ত্রণালয় থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন। সে সময় কক্ষে চার-পাঁচজন ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে অন্য থানার দু’জন পুলিশ সদস্যও ছিলেন। প্রবেশ করেই স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতদের পরিচয় ও সেখানে […]