চট্টগ্রাম সোমবার, ০৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশে বোমা বিস্ফোরণ

এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশে বোমা বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

৬ জুলাই, ২০২৬ | ১১:১৩ অপরাহ্ণ

সাভারে এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ হয়েছে।

 

আজ সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়।

 

ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এই তথ্য নিশ্চিত করেন।

 

ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইন্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য প্রদানকালে এ বিস্ফোরণ হয় বলে জানানো হয়েছে।

 

এ সময় সমাবেশ মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে এ হামলা চালানো হয়।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট