চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

পাকিস্তান শাসিত কাশ্মীরে সংঘর্ষে নিহত ৯
নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএসি)-র ডাকা প্রতিবাদ ও ধর্মঘট চলাকালে হওয়া বিক্ষোভ মিছিল। ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তান শাসিত কাশ্মীরে সংঘর্ষে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুলাই, ২০২৬ | ১২:২৬ অপরাহ্ণ

পাকিস্তান শাসিত কাশ্মীরে নিষিদ্ধ ঘোষিত একটি প্রতিবাদী গোষ্ঠীর সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে বিতর্কিত নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির এক দিন আগে মঙ্গলবার (১৪ জুলাই) এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

নির্বাচনী ব্যবস্থায় আঞ্চলিক আইনসভার ১২টি আসন পাকিস্তানের অন্যত্র বসবাসকারী শরণার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ হল, এই ব্যবস্থা স্থানীয় প্রতিনিধিত্বকে খর্ব করে। এই আসনগুলো নিয়ে বিরোধকে কেন্দ্র করেই সহিংসতার সূত্রপাত বলে খবর রয়টার্সের।

 

পুঞ্চ বিভাগের কমিশনার ওয়াহিদ খান রয়টার্সকে জানিয়েছেন, বিক্ষোভকারীরা পুঞ্চ সেক্টরে নিরাপত্তা বাহিনীর একটি গাড়িবহর আটকে দেয় আর কর্মকর্তাদের ওপর হামলা চালায়।

 

তিনি বলেন, “পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা আত্মরক্ষার্থে জবাব দিয়েছে।”

 

তিনি জানান, তারারখাল এলাকায় ছয় বিক্ষোভকারী ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে আর রাওয়ালকোট এলাকায় পৃথক সংঘর্ষে আরও এক বিক্ষোভকারী ও এক নিরাপত্ত কর্মকর্তার মৃত্যু হয়েছে।

 

পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে জুনে স্থানীয় জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটিকে (জেএএসি) নিষিদ্ধ করা হয়েছে। এই জেএএসি বুধবার রাওয়ালকোটে একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।

 

খান জানিয়েছেন, মিছিলকারীরা যেন শহরে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীগুলো প্রস্তুতি নিয়েছে।

 

স্থানীয়দের হিসাব অনুযায়ী, নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে জুন থেকে শুরু হওয়া প্রতিবাদ, অস্থিরতায় এ পর্যন্ত প্রায় ৩০ জন নিহত হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট