চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মো. জোবায়ের (২৮) ও নয়ন শীল (২৯)। জোবায়েরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এবং নয়ন শীলের বাড়ি ফটিকছড়ি উপজেলায়। তবে তারা বর্তমানে নগরের বাকলিয়া থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। বাকলিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জোবায়ের ও নয়ন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছিলেন। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ […]