চট্টগ্রাম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় ইয়াবা পাচারকালে নারীসহ চারজন আটক

লোহাগাড়ায় ইয়াবা পাচারকালে নারীসহ চারজন আটক

১ আগস্ট, ২০২৬ | ১০:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবা পাচারকালে নারীসহ চারজন আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

 

শনিবার (১ আগষ্ট) বিকেলে উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। আটকরা হলেন- পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) ও নুসরাত জাহান ইভা (১৯)।

 

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ এবং চারজনকে আটক করা হয়।

 

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদেরকে আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট