চট্টগ্রামের মিরসরাইয়ে মঙ্গলবার সকালে হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের প্রভাবে উপজেলার প্রায় অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। হাসপাতাল ও শিক্ষা কেন্দ্রে ভোগান্তি: বিদ্যুৎ না থাকায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) চিকিৎসকরা মোমবাতির আলো জ্বালিয়ে রোগীদের জরুরি সেবা প্রদান করেন। হাসপাতালের ইপিআই কর্মকর্তা কবির হোসেন জানান, জেনারেটরটি দুই বছর ধরে নষ্ট পড়ে থাকায় […]