কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপের এলোপাতাড়ি গুলিতে হাসান আহমদ প্রকাশ কালা হাসান (৪৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টায় টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে এ ঘটনা ঘটে। হাসান আহমদ টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের সুলতান আহমদের ছেলে। তিনি এক সময় ডাকাত বাহিনী ‘জকির গ্রুপের’ সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (১৫ মে) ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার […]