চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর অধীনে খাল খনন ও কালভার্ট নির্মাণের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার শিলক ইউনিয়নে ‘মরা খাল’ পুনঃখনন এবং পদুয়া ইউনিয়নে ‘ত্রিপুরা সুন্দরী খালের’ ওপর নির্মিত বক্স কালভার্টের শুভ উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, “বিএনপি শ্লোগানে নয় কাজে বিশ্বাসী।” তিনি আরও উল্লেখ করেন যে, খাল খনন কর্মসূচি ছিল মূলত শহীদ জিয়ার স্বপ্ন, যা বর্তমানে তারেক রহমানের […]