প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়া ও জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আগামীকাল ১৩ জুন এক দিনের সফরে তিনি কক্সবাজারে আসছেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে। এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর গাড়ির বহরও কক্সবাজারে রয়েছে। পেকুয়ায় নতুন পৌরসভার ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠান স্থলের কাজ, শহীদ ওয়াসিম আকরামের কবর জেয়ারত ও তার বাড়ির সদস্যদের সাথে সাক্ষাতের বিষয় এবং প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজসহ সকল […]