চট্টগ্রাম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ মৃত্যু

অনলাইন ডেস্ক

১৯ আগস্ট, ২০২৬ | ৮:০৩ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ৯২২ জনের মৃত্যু হেয়েছে।

 

এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৮২৩ জন প্রাণ হারিয়েছেন।

 

বুধবার (১৯ আগস্ট) সাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে এই ৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে ঢাকা বিভাগে ২ জন এবং সিলেট ও বরিশালে ১ জন করে মারা গেছে।

 

উল্লেখ্য, দেশে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি ৩৬৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩৬ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় আরো ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া একই সময় আরো ৯৩১ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭৮৭ জন।

 

ঢাকা বিভাগে ভর্তি ২৮৩ জন, রাজশাহীতে ২৬, সিলেটে ১০৮, চট্টগ্রামে ১৪৪, বরিশালে ১৩৪, ময়মনসিংহে ৩৫, খুলনায় ৪৬, রংপুরে ১১ জন।

 

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ২৭ হাজার ৭৬ জন। যার মধ্যে ১ লাখ ২২ হাজার ৮০৫ জন হাসপাতাল ছেড়েছে।

 

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৫ হাজার ৭১১ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৬ জন।

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট