সীতাকুণ্ডে দুটি খামারে পরীক্ষামূলক দুম্বা পালনে অভাবনীয় সফলতা এসেছে। উপজেলার বাড়বকুণ্ড ও ফৌজদারহাট এলাকার খামার দুটিতে দুম্বা পালন করে ভেড়ার চেয়ে দুম্বায় পাঁচগুণ বেশি লাভ পাওয়ায় আশাবাদী হয়ে উঠেছেন। এতে ঐ খামারিরা আরো বেশি দুম্বা পালনে আগ্রহী হয়েছেন আবার নতুন করে দুম্বা পালনের প্রস্তুতি নিচ্ছেন আরো অনেক খামারি। ফলে এ উপজেলায় দুম্বা পালন দ্রুত ছড়িয়ে পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, গত কয়েক বছরে সীতাকুণ্ডের দুটি খামারে দুম্বা পালন শুরু হয়েছে। এ খামার দুটি হলো উপজেলার সলিমপুর […]