চট্টগ্রামসহ দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব জেলায় বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় আবহাওয়া পরিস্থিতি অস্থির থাকতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এ তথ্য জানা যায় বুধবার (২০ মে) সকাল ৭টা ১০ মিনিটে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায়। এতে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। একই সঙ্গে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে […]