সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসা জাহাজ ‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়ায় এসে পৌঁছেছে। বুধবার (৬ মে) দুপুর সোয়া ১২টার দিকে কুতুবদিয়া চ্যানেলে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। এর ফলে রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বৃহস্পতিবার থেকে পুরোদমে উৎপাদন শুরু করতে পারবে বলে আশা করছেন কর্মকর্তারা। এর আগে গতকাল মঙ্গলবার রাতে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। জাহাজটি সৌদি আরব থেকে চট্টগ্রামে আসার তত্ত্বাবধানকারী […]