পরিবর্তনশীল বৈশ্বিক বাজারের সঙ্গে তাল মেলাতে এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে ‘ফিউচার-ফিট’ ব্যবসায়িক মডেলের ওপর গুরুত্ব দিচ্ছে ইউনিলিভার বাংলাদেশ। আধুনিক প্রযুক্তির সঙ্গে স্থানীয় অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে প্রতিষ্ঠানটি কারখানা থেকে শুরু করে সাধারণ ভোক্তার দোরগোড়া পর্যন্ত টেকসই পরিবর্তন নিশ্চিত করছে। ইউনিলিভারের এই রূপান্তরের মূলে রয়েছে তাদের ঐতিহ্যবাহী কালুরঘাট কারখানা, যা এখন ‘ইন্ডাস্ট্রি ৪.০’ বা চতুর্থ শিল্প বিপ্লবের পথে অগ্রগামী। ১৯৬৪ সাল থেকে কার্যক্রম শুরু করা এই কারখানায় এখন ধাপে ধাপে জায়গা করে নিচ্ছে উচ্চ-ক্ষমতাসম্পন্ন স্মার্ট প্রযুক্তি। বর্তমানে এখানে ব্যবহৃত হচ্ছে ‘কোবট’ বা […]