চট্টগ্রামের কর্ণফুলীতে পৃথক অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠনের যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২ জুন) উপজেলার শিকলবাহা ও চরলক্ষা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের এই তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শিকলবাহা মাস্টারহাট এলাকা থেকে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মুরাদ সাগর এবং শিকলবাহা সিডিএরটেক এলাকা থেকে ইউনিয়ন যুবলীগের সংগঠক মো. মামুনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিকেলে তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, একই দিন সন্ধ্যায় চরলক্ষা […]