প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ -জামান, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয় বলে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন। তিনি বলেন, “সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে দ্বিতীয় দিনের মত অফিস করছেন। দিনের কর্মসূচি অনুযায়ী আজ তিন বাহিনী প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।” তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই তার সঙ্গে […]