চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকার পাহাড়ের ঢালু থেকে একটি মৃত বন্য হাতির শাবক উদ্ধার করা হয়েছে। ধুইল্লাঝিরী নামক জায়গা থেকে মৃত শাবকটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- শুক্রবার (৭ জুলাই) রাতের কোন একসময় হাতিটির মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাঁশখালী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ মৃত হাতি শাবকটি উদ্ধার করেন। স্থানীয় রশিদ আহমদ জানান, প্রতিদিন পূর্ব চাম্বল পাহাড়ি এলাকায় কোন না কোন স্থানে দলছুট হয়ে খাবারের সন্ধানে আসে। এই মৃত হাতিটিও দল […]