প্রযুক্তির সহায়তায় নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন ও ম্যানেজমেন্ট সিস্টেম বা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। চসিক সূত্রে জানা গেছে, ইস্টার্ন ব্যাংকের অর্থায়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম। চট্টগ্রামকে একটি স্মার্ট ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পথে এটিকে এক বড় অর্জন বলে ধারণা করছে চসিক। […]