চট্টগ্রাম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের নিয়ন্ত্রণে

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:৫৫ অপরাহ্ণ

মোখা শহর দখল করার পর ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে হুথিরা। এর মধ্যে দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এবং কৌশলগত বাবে এল-মানদেব প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ আরও প্রসারিত হয়েছে।

 

হুথি বাহিনী ১৮ ঘণ্টার অভিযানের পর ইয়েমেনের লোহিত সাগর উপকূলের শেষ সরকার নিয়ন্ত্রিত অংশ দখল করে এবং পুরো উপকূলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বলে দাবি করেছে। সরকারি বাহিনী মোখা শহর থেকে পিছিয়ে যাওয়ার পর এই অগ্রগতি ঘটে।

 

হুথি যোদ্ধারা দক্ষিণে এগিয়ে যায় এবং ধুবাব ও মুরাদ দখল করে নেয়, যেগুলো ছিল সরকারের নিয়ন্ত্রণে থাকা শেষ উপকূলীয় শহর। হুথি বাহিনী কৌশলগত বাবে এল-মানদেব প্রণালীর কাছে ধুবাবেও পৌঁছেছিল। হুথি নৌবাহিনী এরপর উপকূলে অগ্রসর হয়, বাবে এল-মানদেব প্রণালীর মায়্যুন দ্বীপ দখল করে এবং জুকার দ্বীপে প্রবেশ করে।

 

সূত্র: আল-জাজিরা ও মিডল ইস্ট আই

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট