চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ৭৯০

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ৭৯০

অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৪৭ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২জনের। একই সময়ে ৭৯০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে দেয়া ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, বরিশাল বিভাগে ১৮ জন, ঢাকা বিভাগে ২৪৯ জন, খুলনা বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ৩৮ জন রয়েছেন।

এছাড়া, ঢাকা দুই সিটি করপোরেশন- উত্তর ৬২ জন, দক্ষিণ ৬১ জন।

চলতি বছরের ১১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ২২০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৫ হাজার ৬৪৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে হাসপাতালে ৭৮৮ জন চিকিৎসাধীন আছেন।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট