ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) মিছিলে লাঠিপেটার ঘটনায় স্থানীয় পুলিশের কঠোর সমালোচনা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (২৭ জুলাই) প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চ বলেছেন, সংবিধান ভারতের নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার দেয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত মৌখিকভাবে উল্লেখ করেন, মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন বলেই ঘটনাক্রম বিবেচনা না করে তাদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করা যায় না। তিনি আরও বলেন, শুধু দিল্লির বিষয় নয়, সারা দেশেই প্রটোকল অনুসরণ হওয়া প্রয়োজন, […]