টেকনাফের নাফনদী থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (২২ আগস্ট) রাতে তাকে আটক করা হয়। আটক শাহ আলম (৫০) মিয়ানমারের মংডুর পুইমালি গ্রামের ফজল করিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী পার হয়ে সাবরাং সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকবে; এমন তথ্যের ভিত্তিতে বিজিবি টহল ওই এলাকায় […]