ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। সাদা বলের দুই সংস্করণে নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। তাঁর সহ-অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেনই। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভার পর সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।’ পূর্বকোণ/কায়ছার/পারভেজ