চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামসহ সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে

চট্টগ্রামসহ সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে

অনলাইন ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২:৪৭ অপরাহ্ণ

নিম্নচাপ স্থলভাগে ওঠে আসায় চট্টগ্রামসহ সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে। তবে চার বিভাগে হতে পারে বেশি বৃষ্টি।
 
 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
 
 
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
 
 
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
 
 
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
 
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন