চন্দনাইশে একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে গিয়ে বকশিশের ভাগ নিয়ে হিজড়াদের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে চারজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার সাতবাড়িয়া দেওয়ানহাট সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। বিয়ের অনুষ্ঠান শেষে হিজড়ারা বকশিশ নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে আসছিলেন। এ ঘটনায় শুক্রবার রাতে হাশিমপুর এলাকার জরিনা আকতার বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের […]