ইসরায়েল ও ইরানের একে অপরের ওপর হামলা অনতিবিলম্বে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরানের অবিলম্বে একে অপরের দিকে ‘গুলি চালানো’ বন্ধ করতে হবে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, তেহরানের আকাশে উড্ডয়নরত ‘যুক্তরাষ্ট্র-জায়নবাদী শত্রুপক্ষের একটি বৈরী ড্রোন’ গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইরান ও […]