চট্টগ্রামের লোহাগাড়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। সোমবার (৮ জুন) লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি সংবলিত একটি ব্যানারকে কেন্দ্র করে কালোয়ার পাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আবুল কাশেম, মো. তৌহিদ, মো. জিসান ও বশির উদ্দিন। সবার বাড়ি সদর ইউনিয়নের কালোয়ার পাড়া এলাকায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকেরা বিভিন্ন ব্যানার ও পতাকা টানিয়েছেন। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে আর্জেন্টিনা অধিনায়ক মেসির […]