জনসাধারণ যাতে কার্যক্রম দেখতে পায়—এমন মনিটরসহ (পাবলিক ডিসপ্লে মনিটর) সব সাবরেজিস্ট্রার অফিসে হাই ডেফিনেশন (এইচডি) সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ সোমবার এ রুল দেন। সব সাবরেজিস্ট্রার অফিসে পাবলিক ডিসপ্লে মনিটরসহ হাই ডেফিনেশন (এইচডি) সিসিটিভি ক্যামেরা স্থাপনে অবিলম্বে ও কার্যকর পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা–ও জানতে চাওয়া হয়েছে। […]