চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। সোমবার ভোর চারটার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তজু মুন্সীর গ্যারেজ এলাকায় মৃত মাস্টার জসিম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভুক্তভোগী পরিবারের সদস্য ও জসিম উদ্দিনের চাচাতো ভাই মোজাম্মেল হক বলেন, দুইতলা পাকা বাড়িটিতে চার ভাইয়ের পরিবার বসবাস করে। নিছতলায় থাকতেন জমির উদ্দিন […]