আজ থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস-নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার একটি প্রশংসনীয় উদ্যোগ, যেখানে চালক ও কন্ডাক্টরও হবেন নারী। তবে এই গোলাপি বাসকে শুধু নারীদের জন্য একটি পরিবহনসেবা হিসেবে নয়, নারী স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার একটি সুন্দর ও সম্ভাবনাময় চলমান মাধ্যম হয়ে ওঠার বিরল সুযোগ হিসেবে আমরা ভাবতে পারি। গোলাপি রং দীর্ঘদিন ধরে নারীত্ব, মমতা, ভালোবাসা ও সহমর্মিতার সঙ্গে প্রতীকিভাবে যুক্ত; একই সঙ্গে এটি বিশ্বজুড়ে স্তন ক্যান্সার সচেতনতার অন্যতম পরিচিত প্রতীক। তাই প্রতিদিন একজন […]