২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে গমনেচ্ছু ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এ সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পিআরও মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি ও বেসরকারি- দুই মাধ্যমেই সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে হজের প্রাথমিক নিবন্ধন […]