রাজধানীর তিনটি থানায় দায়ের হওয়া পৃথক পাঁচ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ নয়জনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ আদেশ দেন। এর আগে কারাগার থেকে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বিচারক সেটি মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান […]