চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং অন্যজন নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুইজনই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হলো। এরমধ্যে চলতি অক্টোবর মাসেই মারা গেছে ৭ জন। গত ২৭ অক্টোবর মারা গেলেও সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় নাম উঠে একদিন পর। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়। ওই প্রতিবদেনে […]